প্রথমবারের মতো ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশনে (আইটিইই) অংশ নিচ্ছে বাংলাদেশ। আজ রোববার এশিয়ার ১২টি দেশের সঙ্গে একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েটে এই পরীক্ষা হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপরারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বিনা খরচে এবার আইটিইইতে বাংলাদেশি প্রায় ৪৫০ আইটি পেশাদার অংশ নেবেন। আইটিইই জাপানে তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের মাননিয়ন্ত্রক জাতীয় পরীক্ষা পদ্ধতি হিসেবে পরিচিত। বিজ্ঞপ্তি।