সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল সভাপতি, সম্পাদকসহ আটটি এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দল–সমর্থিত প্যানেল নয়টি পদে বিজয়ী হয়েছে। গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে নূরুল আমীন ও সাধারণ সম্পাদক পদে এস এম আবদুল ওহাব তৃতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হয়েছেন। মোট ৩৫২ ভোটারের মধ্যে ৩১০ জন ভোট দেন।