আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন সুরাইয়া পারভীন শেলী।
আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ও যুগ্ম সচিব এ সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন। আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকে পরদিন শনিবার রাত আটটা পর্যন্ত এ আদেশে বলবত্ থাকবে বলে জানানো হয়েছে।
তদারকি সেলের কক্ষ নম্বর: ৩১৮, টেলিফোন: ৯৫৭৬৩৪৩ ও ফ্যাক্স: ৯৫৭৪৫২৮।