আইভি রহমানের কবরে রাষ্ট্রপতির ফাতেহা পাঠ

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল শুক্রবার বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং তাঁর সহধর্মিণী আইভি রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। খবর বাসসের।মোনাজাতে রাষ্ট্রপতি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে নিহত তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।এর আগে রাষ্ট্রপতি তাঁর স্ত্রী আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের এক সমাবেশে দলটির মহিলাবিষয়ক সম্পাদক গ্রেনেড হামলায় নিহত হন।এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ছেলে সাংসদ নাজমুল হাসান ও পরিবারের অন্যান্য সদস্য, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সাংসদ আমির হোসেন আমু ও লিটন চৌধুরী।