‘আকাশে অনেক মুখ’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে লেখকসহ অতিথিরা
ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক বাদল সৈয়দের মুক্তিযুদ্ধের গল্পের সংকলন ‘আকাশে অনেক মুখ’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘর প্রাঙ্গণে এ আয়োজন হয়।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। বইটি প্রকাশ করেছে ‘সুবর্ণ’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিভি উপস্থাপক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘“আকাশে অনেক মুখ” বইটির সব গল্পের পটভূমিতে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের যে গল্প-উপন্যাসের সঙ্গে আমরা সচরাচর পরিচিত, এ গল্পগুলো একটু আলাদা। একবারে শেষে এসে পাঠকের জন্য বিরাট চমক হয়ে দেখা দেয়। শুধু তা–ই নয়, পাঠ শেষে মনকে অনেকক্ষণ আবিষ্ট করে রাখে।’