আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের একটি তদন্ত দল গতকাল শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের টর্চার সেল ও গণকবর পরিদর্শন করেছে।জানা গেছে, ট্রাইব্যুনালের সদস্যরা সকাল ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আসেন। তাঁরা সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। এরপর মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য, হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ও অভিযুক্ত যুদ্ধাপরাধীদের জবানবন্দি নেন। এসব জবানবন্দিতে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল আলীমের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে আসে।