১১ বছর পর শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে গোপন ভোটে মোকছেদ আলী সভাপতি ও অবসর চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার সকালে স্থানীয় মজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ প্রধান অতিথি ছিলেন। সর্বশেষ ২০০২ সালে সম্মেলন হয়। এবার উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়।