ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবিতে গতকাল সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।স্মারকলিপিতে বলা হয়েছে, কেন্দুয়াই খেলার মাঠে স্থানীয় তরুণ-যুবকেরা খেলাধুলা করে থাকে। এই মাঠে প্রতিবছর বৈশাখী মেলা বসে। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শীতকালে এ মাঠে বসে পালা, যাত্রা ও বাউলগানের আসর।স্মারকলিপিতে আরও বলা হয়, ঐতিহ্যবাহী এই খেলার মাঠের একাংশ দখল করে একটি মহল ঘরবাড়ি নির্মাণ করেছে। এ কারণে যুবক ও তরুণেরা খেলাধুলা করতে পারছে না। তবে কারা ওই মাঠ দখল করেছে, স্মারকলিপিতে তা উল্লেখ করা হয়নি।আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন বলেন, মাঠটি শতাধিক বছরের পুরোনো।