আগুন লেগে চারজন দগ্ধ

রাজধানীর এলিফ্যান্ট রোডে ঘরে রং করার সময় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন উৎপল চক্রবর্তী, মো. সোহেল, আলী রেজা ও রংমিস্ত্রি মোনায়েম হোসেন জনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।