আজ চৈত্রসংক্রান্তি কাল নববর্ষ

আজ চৈত্রসংক্রান্তি। আজই বিদায় নিচ্ছে ১৪২০ বঙ্গাব্দ। কাল সোমবার শুরু হচ্ছে বাংলা বর্ষপঞ্জির নতুন বছর ১৪২১। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে আয়োজনের শেষ নেই।
এ দেশে বাংলা বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন বছরের পয়লা দিন ভোরে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান। বাংলা একাডেমি পয়লা বৈশাখ উপলক্ষে সকাল সাড়ে সাতটায় একাডেমির নজরুল মঞ্চে বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া একাডেমি প্রাঙ্গণে বিসিকের সঙ্গে যৌথ আয়োজনে ১০ বৈশাখ পর্যন্ত চলবে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া রাজধানীতে শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন, নজরুল ইনস্টিটিউট, ঋষিজ শিল্পীগোষ্ঠীও অনুষ্ঠানের আয়োজন করেছে।