
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের সন্তানেরা তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ এ উপলক্ষে শিগগিরই স্মরণসভার আয়োজন করবে। বিজ্ঞপ্তি।