আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। গতবছর পর্যন্ত ‘ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স’ দিবসটি পালন করলেও এবারই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটিকে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।দিবসটি উপলক্ষে লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ হেপাটোলজি সোসাইটি-ঢাকা, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার-ঢাকা, নানা কর্মসূচির আয়োজন করেছে।