আজ যুব উৎসব শুরু

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় যুব উৎসব। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, যুব উৎসবে দেশের ১৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ নেবে। উৎসবে উপস্থিত বক্তৃতা, শাস্ত্রীয় নৃত্য, সাধারণ নৃত্য, লোকগান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।