নিখোঁজ

আঞ্জুমান

আঞ্জুমান (১২) নামের একটি মেয়ে গত ২৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে হারিয়ে গেছে। তার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। বাবার নাম আকরাম হোসেন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১৪২৬) করা হয়েছে। আঞ্জুমানের গায়ের রং ফরসা, উচ্চতা চার ফুট তিন ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের সালোয়ার-কামিজ। কোনো সহূদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। অ্যাডভোকেট মহিউদ্দীন হিরন, ২৯১, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও শিল্প অঞ্চল, ঢাকা। মুঠোফোন: ০১৯১৭০৯২৯৫০। বিজ্ঞপ্তি।