লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুরের কিসামত নিজ্জমা সীমান্ত থেকে আটক বাংলাদেশি যুবক জুয়েল হোসেনকে (৩০) পাঁচ দিনেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের একটি টহল দল সীমান্তের ৮৫৪ নম্বর প্রধান পিলারের ৩ নম্বর সাব-পিলারের কাছ থেকে জুয়েল হোসেনকে ধরে নিয়ে যায়। লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল খান মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, পতাকা বৈঠকে জুয়েল হোসেনকে ফেরত চাওয়া হয়। কিন্তু শুক্রবার (গতকাল) বিকেল পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ।