নোয়াখালী পৌর নির্বাচন

আট কেন্দ্রের নির্বাচনে নতুন তফসিল কেন নয়: হাইকোর্ট

নোয়াখালী পৌরসভার আটটি কেন্দ্রের নির্বাচন বাতিল করে আবার কেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।