রাঙামাটির বিলাইছড়ি উপজেলা থেকে আট রোহিঙ্গাকে গতকাল মঙ্গলবার জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়েছে। এরপর তাঁদের জেলহাজতে পাঠানো হয়।আটক রোহিঙ্গারা হলেন মো. আবদুল আয়াজ (১৮), পিতা আবদুল লতিফ; মো. রিয়াজ (১৮), পিতা নেছার আহাম্মদ; মো. আশেক (১৮), পিতা দীন মোহাম্মদ; মো. রহিম (২০) পিতা মো. আজিজুল হক; মো. আল কোমা (২০), পিতা আবদুস শুক্কুর; মো. নুর আলম (১৮), পিতা মনির আহমদ; মো. জাকের (১৮), পিতা আবদুল করিম; আবদুল আজিম (২২), পিতা আবদুস শুকুর। বিলাইছড়ি থানার উপপরিদর্শক অঞ্জন কুমার দেব বলেন, সোমবার বিকেলে ফারুয়া থেকে একটি ইঞ্জিনচালিত দেশীয় নৌকা উপজেলা সদরের হাসপাতাল ঘাটে আসে।