আধা কেজি নকল স্বর্ণসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে আধা কেজি নকল স্বর্ণসহ চার প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত সোমবার রাতে র‌্যাবের এক অভিযানে আবদুল হামিদ, জয়নাল আবেদীন, আবুল হাসেম ও ফরিদুল আলম নামের এই চারকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।