বৃহত্তর ময়মনসিংহের প্রাচীন বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের শতবর্ষ পূর্তি উদ্যাপন উত্সব আজ শুক্রবার শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই উত্সবের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।গৌরব ও অর্জনের ১০০ বছর পূর্তি উপলক্ষে গোটা কলেজ প্রাঙ্গণে করা হয়েছে আলোকসজ্জা। সারা শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ।