চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত হতে চলেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার বটতলী ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে বীণা প্রভা দে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে ওই ওয়ার্ডে রেহেনা আকতার ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ ছাড়া পরৈকোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নুর নাহার বেগম এবং রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আবদুচ ছবুরের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা ভোট ছাড়াই জয়ী হতে চলেছেন।