নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সব আন্তনগর ট্রেনের বিরতির দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল সোমবার আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে এ মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই এলাকার পরিচালক আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, যুবলীগের সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।