আবদুর রাজ্জাকের অবস্থার অবনতি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুর রাজ্জাকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই বর্ষীয়ান নেতার লিভার ও কিডনি প্রতিস্থাপনের কথা থাকলেও সংক্রমণের কারণে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।আবদুর রাজ্জাকের ছোট ছেলে ফাহিম রাজ্জাক গতকাল বৃহস্পতিবার বিবিসিকে বলেন, তাঁর (আবদুর রাজ্জাক) লিভার ও কিডনির একসঙ্গে অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু একজন দাতার হূদ্যন্ত্রের সমস্যা ধরা পড়ে। তাই অস্ত্রোপচার পিছিয়ে দেওয়া হয়। এ দিকে আবদুর রাজ্জাককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সেখানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। বিবিসি।