সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা রোডের বাসিন্দা ভাষাসৈনিক আবদুল মোতালেব খান (৮৬) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর বাহিরগোলা জামে মসজিদে জানাজা শেষে তাঁকে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।