শোক

আবদুস সালাম মিয়া

নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধা আবদুস সালাম মিয়া (৬২) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রেবা আখতার আলিম মাদ্রাসা মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।