আবার ইলিশ

২২ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবার শুরু হয়েছে ইলিশ ধরা। প্রথম দিনেই চট্টগ্রাম নগরের রানি রাসমনি ঘাট ইলিশে ভরে গেছে। ইলিশভর্তি একের পর এক নৌকা ফিরছে ঘাটে। কর্মব্যস্ত হয়ে উঠেছে রানি রাসমনি ঘাট। ঘাটে এখন রীতিমতো ইলিশ উৎসব শুরু হয়েছে। ইলিশের ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম ইলিশ মাছের এই ঘাটটি। ছবিগুলো চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী এলাকার রানি রাসমনি ঘাট থেকে ক্যামেরাবন্দী করা।

ইলিশ নিয়ে ঘাটে ফিরছে অসংখ্য নৌকা।
ইলিশ নিয়ে ঘাটে ফিরছে অসংখ্য নৌকা।
নৌকা থেকে নামানো হচ্ছে জাল, জালে জড়িয়ে আছে ইলিশ।
ইলিশভর্তি টুকরি নিয়ে ঘাটে উঠছেন জেলেরা।
কয়েকটি ইলিশ কুড়িয়ে পেয়ে খুশি এই শিশু।
নৌকা থেকে জাল নামাচ্ছেন একজন।
ইলিশগুলো জড়ো করে গণনা চলছে।