সরকার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগ করেছে। গতকাল সোমবার জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
সচিব পদমর্যাদায় আবুল কালাম আজাদকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ ২০০৯ সাল থেকে ২০১৪ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাসস।