বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার প্রথম মেয়র, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম (৬৫) গত রোববার ঢাকার মিরপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর সান্তাহার বিপি স্কুলমাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কলসা গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।