আমি বিএনপিরও মন্ত্রী: আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমি শুধু কিশোরগঞ্জবাসীর মন্ত্রী নই, সারা দেশের, আওয়ামী লীগ ও বিএনপি সবার মন্ত্রী।’

কিশোরগঞ্জের বিভিন্ন উন্নয়নের বিবরণ তুলে ধরে তিনি বলেন, আগামীতে কিশোরগঞ্জে উন্নয়ন অব্যাহত রাখা হবে। কিশোরগঞ্জে একটি হাসপাতাল নির্মাণ করা হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কিশোরগঞ্জ সদর থানা সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ এসব কথা বলেন। সমিতির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে কিশোরগঞ্জ সমিতির নেতা-কর্মীরা ইফতারে উপস্থিত ছিলেন।