প্রথম আলোর উদ্যোগে গতকাল মঙ্গলবার আরও ৪১০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের গাবতলী-১ বিতরণ সেন্টারের ৯১, গাবতলী-২ বিতরণ সেন্টারের ১৬১, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় লিমিটেডের মোহাম্মদ বিতরণ সেন্টারের ৮৮ এবং গাবতলী বিতরণ সেন্টারের ৭০ জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, সহকারী ব্যবস্থাপক এবং ঢাকার সার্কুলেশন টিমের বিক্রয় নির্বাহী আবদুল্লাহ হেল রাফি, গৌতম কুমার মণ্ডল, মো. ইউছুফ, রাসেল রানা ও শিপন উদ্দিন দেওয়ান। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে ছিলেন সেন্টারের সুপারভাইজার এবং ডিস্ট্রিবিউটরা। সাংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমিতির পক্ষে ছিলেন পরিচালক কাজী জহিরুল কায়ুম এবং সেন্টারের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটরা। বিজ্ঞপ্তি।