আরেকজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান মোল্লা ওরফে ফজের আলী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে মজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এ হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল নিশাত জানান, এর আগে পুলিশ হযরত আলী ওরফে হযু সরদার (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি