চলতি মৌসুমে উৎপাদিত আলু উন্নত পদ্ধতিতে সংরক্ষণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে নওগাঁয় আলুচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলার বি এইচ স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেড এ সমাবেশের আয়োজন করে। হিমাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেলকোন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও যুমনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন। এ সময় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন ওয়াহেদুজ্জামান আলাল, কামরুজ্জামান, আবদুল ওয়াহাব প্রমুখ। নওগাঁ প্রতিনিধি