আশুলিয়ায় যুবলীগ নেতাসহ ৬ জন আটক, অস্ত্র উদ্ধার

রাজধানীর অদূরে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়াসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা। তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১-এর সদস্যরা আশুলিয়ার বেরন এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের আটক করেন বলে জানা গেছে।র‌্যাব-১-এর অধিনায়ক মেজর আহসান হাবিব প্রথম আলোকে বলেন, দুটি অস্ত্রসহ সুমন ও তাঁর পাঁচ সহযোগীকে আটক করা হয়। তবে সুমন ছাড়া বাকিদের নাম এবং রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।