ঢাকার দোহার উপজেলার কার্ত্তিকপুর বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আবদুল মালেক (৪০)। বাড়ি নবাবগঞ্জ উপজেলার আলগীচর গ্রামে।পুলিশ জানায়, মালেক নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯-এর (৩) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজাপ্রাপ্ত।