আহত দুই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার দুবাই সিএনজি ফিলিং স্টেশনে গত মঙ্গলবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৯০ হাজার টাকা, চারটি মুঠোফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে। এ সময় ডাকাতদের হামলায় দুই কর্মচারী আনোয়ার হোসেন ও মিলন মিয়া আহত হন। থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।