কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। উপজেলার বাদলা গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে গুরুতর আহত জানু ভূঁইয়া, মোছাম্মৎ হালিমা ও দরবেশ বিবিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।