আহলে সুন্নাতের প্রতিবাদ সভা আজ

আহলে সুন্নাত ওয়াল জমা’আত আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ডেকেছে। অবরোধের নামে পবিত্র কোরআন পোড়ানো, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আগুন দিয়ে সমগ্র ঢাকা শহরে সংঘটিত হেফাজতি তাণ্ডবের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়েছে। সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।