আ.লীগের কালকের জনসভা স্থগিত

অনিবার্য কারণে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আগামীকালের জনসভা স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাতে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল বেলা তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


দলটির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক সংগঠনের কর্মসূচি রয়েছে। আওয়ামী লীগ জনসভা করলে তাদের কর্মসূচি পালন বিঘ্ন হতে পারে বিধায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিরোধী দলের অবরোধ কর্মসূচি শেষ হলে আগামী শুক্রবার বিকালে এ জনসভা অনুষ্ঠিত হতে পারে বলে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রথম আলো ডটকমকে জানিয়েছেন।