মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলন গতকাল শনিবার শ্রীনগর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমেঞ্চলনে বর্তমান সভাপতি সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন। সমেঞ্চলনে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস ধীরন। মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের সমেঞ্চলনে বিএনপির কোনো নেতার এটাই প্রথম বক্তব্য দেওয়া। এ ঘটনায় মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী সমেঞ্চলনের প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন।