চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কার্যালয় গতকাল সোমবার বিকেল তিনটায় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা বিধান চন্দ্র দে, মোহাম্মদ মহিউদ্দিন, কৃষক মো. আলী ও সার ব্যবসায়ী আলী আহমদ।