ইউনিয়ন ব্যাংকের কনফারেন্স

ইউনিয়ন ব্যাংকের প্রথম বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সের উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. বেলাল আহমেদ। ব্যাংক পরিচালনা কমিটির সদস্য ও অডিট কমিটির চেয়ারম্যান শওকত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।