জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুনকে (৩৫) গত সোমবার রাত ১২টার দিকে পৌর শহরের পূর্ব মুকুন্দবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যৌতুক ও নারী নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। দেড় বছর আগে বিয়ে করার পর থেকেই আবদুল্লাহ যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রী রিতা খাতুনের ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে৷ জামালপুর সংবাদদাতা