বাংলাদেশ সেনাবাহিনীর ইলেক্ট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) এর ৬ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স (এমজিও) মেজর জেনারেল আবদুল মতিন-এর অভিষেক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এন্ড স্কুল-এ অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে মেজর জেনারেল আবদুল মতিনকে আনুষ্ঠানিকভাবে কর্নেল কমান্ড্যান্ট এর র্যাংক ব্যাজ পরিয়ে দেন ইএমইসি এন্ড এস-এর ইএন্ডই শাখার প্রধান প্রশিক্ষক লে. কর্নেল মোহাম্মদ নুরুল হুদা এবং ইএমই কোরের জ্যেষ্ঠ জেসিও অনারারী ক্যাপ্টেন মো. লোকমান হোসেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি), আর্টডক-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), রংপুর এরিয়া কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইএমপিআর।