বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

>

টঙ্গীর তুরাগ নদের তীরে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এই মুসল্লিদের গন্তব্য ইজতেমা ময়দান। কারও মাথায়, কারও কাঁধে আবার কারও হাতে একাধিক ব্যাগ-বোঁচকা। কনকনে শীত। সে দিকে ভ্রুক্ষেপ নেই। তাঁরা ছুটে চলেছেন তুরাগতীরের ইজতেমা ময়দানের দিকে। এ বছরের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা নিয়ে ছবির গল্প

মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানের দিকে আসছেন
মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানের দিকে আসছেন
আজ শুক্রবার আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
বিশ্ব ইজতেমাকে ঘিরে ছেলে-বুড়ো সব বয়সী মানুষ আসছেন
শীত নিবারণ ও রান্নাবান্নার সব প্রস্তুতি নিয়ে ইজতেমায় আসা
বিশ্ব ইজতেমায় মুসল্লিরা আজ শুক্রবার জুমার নামাজ আদায় করেন। টঙ্গী, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
মহাসড়কসহ তুরাগপাড়ে জুমার নামাজে মুসল্লিরা। টঙ্গী, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম