ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) সীমিত পরিসরে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণে তারা ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতির হার এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
গতকাল রোববার ইডব্লিউজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি যা-ই হোক না কেন, ইডব্লিউজি যেসব এলাকায় আগে থেকেই পর্যবেক্ষণ করে আসছে, সেখানে পর্যবেক্ষণ কাজ অব্যাহত রাখবে। এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি অনুকূল থাকলে স্বল্পসংখ্যক আসনে পর্যবেক্ষক পাঠানো হবে।