চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষকেরা ‘ইনক্রিমেন্ট’ পাওয়ার ক্ষেত্রে বৈষম্য দূর করতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে তরুণ শিক্ষকদের একটি প্রতিনিধিদল উপাচার্যকে এই স্মারকলিপি দেন। এ প্রসঙ্গে উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, শিক্ষকদের দাবির বিষয়ে জেনেছি। এ বিষয়ে সিন্ডিকেট সভায় ব্যবস্থা নেওয়া হবে। তরুণ শিক্ষকদের এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ইনক্রিমেন্ট প্রদানের ক্ষেত্রে প্রচলিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।