সার্কভুক্ত দেশগুলোতে ব্যবসা তত্ত্বাবধানের জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে মহসিন আহমেদকে সম্প্রতি নিয়োগ দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় প্রসাধনী ও হেলথকেয়ার কোম্পানি ইমামি লিমিটেড। বর্তমানে কোম্পানিটি ৬৩টি দেশে ব্যবসা পরিচালনা করছে।
মহসিন আহমেদ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মতো বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।