বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের রামধানা গ্রামে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার ইফতার করেছেন সিলেট জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আবদুল গফফারের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল ইলিয়াস আলীর গ্রামের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেন। এ সময় ইলিয়াসের ছোট ভাই এম আসকির আলী ও বড় ছেলে আবরার ইলিয়াস অর্ণবসহ গাড়িচালক আনসার আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ইলিয়াস আলী নিখোঁজের চার মাসকে সামনে রেখে আজ শুক্রবার সিলেট জেলা বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল ইলিয়াস আলী ঢাকা থেকে নিখোঁজ হন।