ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবহন ধর্মঘট

কুষ্টিয়া ও ঝিনাইদহে পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা পরিবহন বাসগুলো চলাচল করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।