সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর এলাকা থেকে রত্না বেগম নামের এক নারীকে হেরোইন, ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২-এর সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন। র্যাব-১২-এর এএসপি মো. শরিফুল আলম জানান, রত্না এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তিনি এত দিন পালিয়ে ছিলেন। গতকাল তাঁকে ৩৫০ গ্রাম হেরোইন ও ১৭০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ