র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফকিরাপুল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আড়াই হাজারটি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন: কক্সবাজারের টেকনাফ উপজেলার কলেজপাড়া গ্রামের ইয়াহিয়া সিরাজ (২৭) ও দক্ষিণ নয়াপাড়া গ্রামের অলিউল্লাহ (২৫)।